পদ ৭৪৬, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় জনবল নিয়োগ, আবেদন জেএসসি পাসে
পদ ৭৪৬, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় জনবল নিয়োগ, আবেদন জেএসসি পাসে
# নিয়োগ বিজ্ঞপ্তি
**গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার**
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি অধিদপ্তরে কিছু সংখ্যক শূন্যপদ পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য ভাতাসহ জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লিখিত বেতন স্কেলে নিয়োগ প্রদান করা হবে।
**১. সহকারী পরিচালক** (গ্রেড-৯, বেতন স্কেল ৪৪০০০-১০৫৯০০/-) — শূন্যপদ: ১৫৮
(১) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি;
(২) কম্পিউটার চালনায় দক্ষতা।
**২. টেলিফোন ইঞ্জিনিয়ার** (গ্রেড-৯, ৪৪০০০-১০৫৯০০/-) — ০১
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি।
**৩. সহকারী প্রোগ্রামার** (গ্রেড-৯, ৪৪০০০-১০৫৯০০/-) — ০১
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ সহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
**৪. ফিল্ড অফিসার** (গ্রেড-১০, ৩২০০০-৭৭৩০০/-) — ৯৩
(১) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি;
(২) কম্পিউটার চালনায় দক্ষতা;
(৩) উচ্চতা: (ক) পুরুষদের ক্ষেত্রে অন্যূন ৫ ফুট ৩ ইঞ্চি; (খ) মহিলাদের ক্ষেত্রে অন্যূন ৫ ফুট;
(৪) বুকের মাপ: মহিলা ও পুরুষ উভয়ের ক্ষেত্রে ৩০-৩২ ইঞ্চি (সম্প্রসারিত)।
**৫. কম্পিউটার অপারেটর** (গ্রেড-১৩, ২৪০০০-৫৮০০০/-) — ০৪
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
**৬. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর** (গ্রেড-১৩, ২৪০০০-৫৮০০০/-) — ০৩
(১) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি;
(২) কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
সাঁটলিপিতে গতি— (ক) ইংরেজি: প্রতি মিনিটে সর্বনিম্ন ৮০ শব্দ; (খ) বাংলা: প্রতি মিনিটে সর্বনিম্ন ৫০ শব্দ।
কম্পিউটার মুদ্রাক্ষরে গতি— (ক) ইংরেজি: প্রতি মিনিটে সর্বনিম্ন ৩০ শব্দ; (খ) বাংলা: প্রতি মিনিটে সর্বনিম্ন ২৫ শব্দ;
(৩) কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা;
(৪) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ (চল্লিশ) বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।
**৭. অ্যাকাউন্ট্যান্ট কাম-ক্যাশিয়ার** (গ্রেড-১৩, ২৪০০০-৫৮০০০/-) — ০৭
(১) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণির স্নাতক;
(২) কম্পিউটার চালনায় দক্ষ।
**৮. কম্পিউটার টেকনিশিয়ান** (গ্রেড-১৪, ২৩৫০০-৫৬৮০০/-) — ০১
(১) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(২) সংশ্লিষ্ট বিষয়ে ০২ (দুই) বৎসরের ট্রেড কোর্স সার্টিফিকেট;
(৩) কম্পিউটার চালনায় দক্ষ।
**৯. ফটোগ্রাফার** (গ্রেড-১৪, ২৩৫০০-৫৬৮০০/-) — ০২
(১) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(২) বিভিন্ন ধরনের ক্যামেরা পরিচালনা ও ফটোগ্রাফিতে প্রশিক্ষণপ্রাপ্ত;
(৩) ডার্করুমের কাজ, কেমিক্যাল ব্যবহার ও ফটোগ্রাফিক ল্যাবরেটরি পরিচালনায় অভিজ্ঞ;
(৪) কম্পিউটার চালনায় দক্ষ।
**১০. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর** (গ্রেড-১৪, ২৩৫০০-৫৬৮০০/-) — ২০
(১) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি;
(২) কম্পিউটার চালনায় দক্ষ; এবং
সাঁটলিপিতে গতি— (ক) ইংরেজি: প্রতি মিনিটে সর্বনিম্ন ৭০ শব্দ; (খ) বাংলা: প্রতি মিনিটে সর্বনিম্ন ৪৫ শব্দ।
কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি— (ক) ইংরেজি: প্রতি মিনিটে সর্বনিম্ন ৩০ শব্দ; (খ) বাংলা: প্রতি মিনিটে সর্বনিম্ন ২৫ শব্দ;
(৩) কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা;
(৪) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ (চল্লিশ) বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।
**১১. ওয়্যারলেস অপারেটর** (গ্রেড-১৫, ২২৮০০-৫৫২০০/-) — ২৩
(১) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(২) বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতারযন্ত্রে যোগাযোগের নিয়মাবলি সম্বন্ধে মৌলিক জ্ঞান;
(৩) মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে ২০টি শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা।
তবে টেলিযোগাযোগে প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞতাসম্পন্ন প্রাক্তন সশস্ত্র বাহিনী বা পুলিশ সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য।
**১২. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক** (গ্রেড-১৬, ২১৯০০-৫২৯০০/-) — ৫৪
(১) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ ও সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(২) কম্পিউটার ব্যবহারে দক্ষ।
কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি— (ক) ইংরেজি: প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ; (খ) বাংলা: প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ;
(৩) কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা;
(৪) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ (চল্লিশ) বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।
**১৩. গাড়িচালক** (গ্রেড-১৬, ২১৯০০-৫২৯০০/-) — ১২
(১) কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(২) হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স;
(৩) অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন।
**১৪. ফিল্ড স্টাফ** (গ্রেড-১৭, ২১৪০০-৫১৯০০/-) — ২৮৮
(১) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(২) উচ্চতা: (ক) পুরুষদের ক্ষেত্রে অন্যূন ৫ ফুট ৪ ইঞ্চি; (খ) মহিলাদের ক্ষেত্রে অন্যূন ৫ ফুট;
(৩) বুকের মাপ: পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে ৩১ ইঞ্চি-৩৩ ইঞ্চি (সম্প্রসারিত)।
**১৫. ডেসপ্যাচ রাইডার** (গ্রেড-১৮, ২১০০০-৫০৯০০/-) — ০২
(১) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(২) মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী;
(৩) কম্পিউটার ব্যবহারে দক্ষ।
**১৬. ডার্করুম অ্যাসিস্ট্যান্ট** (গ্রেড-১৮, ২১০০০-৫০৯০০/-) — ০১
(১) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(২) ফটোগ্রাফিক ল্যাবরেটরির ডার্করুমে ০৩ (তিন) বৎসর কর্মের অভিজ্ঞতা;
(৩) ক্যামেরা পরিচালনা ও ছবি মুদ্রণ পদ্ধতি সম্পর্কে বাস্তব জ্ঞান;
(৪) কম্পিউটার চালনায় দক্ষতা।
**১৭. অফিস সহায়ক** (গ্রেড-২০, ২০০০০-৪৮৪০০/-) — ৭৬
কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
---
## শর্তাবলি
**ক.** সকল পদে আবেদনকারীর বয়স (০১/১১/২০২৬ তারিখে): ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর (এক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বশেষ আদেশ/পরিপত্র/প্রজ্ঞাপন অনুসরণ করা হবে)।
**খ.** অনলাইনে আবেদন ফরম পূরণ: প্রার্থীকে টেলিটকের Web address: http://ndr.teletalk.com.bd এর মাধ্যমে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে Online Registration কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদন ফরম পূরণ ও অন্যান্য সাধারণ নির্দেশনাবলি উক্ত ঠিকানায় (Link) পাওয়া যাবে।
**গ.** পরীক্ষার ফি: ক্রমিক নং ১ হতে ৪ এ উল্লিখিত পদের জন্য ফি ২০০/- (দুইশত) টাকা, ক্রমিক নং ০৫-১৩ এ বর্ণিত পদের জন্য ফি ১০০/- (একশত) টাকা, ক্রমিক নং ১৪-১৭ এ উল্লিখিত পদের জন্য ফি ৫০/- (পঞ্চাশ) টাকা।
(পরীক্ষার ফি এর সাথে বিধি মোতাবেক VAT ও কমিশন যুক্ত হবে। এ ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি-২ শাখার ৩০ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দের ৩৬২নং প্রজ্ঞাপন অনুসরণ করা হবে।)
**ঘ.** পরীক্ষার ফি প্রদান পদ্ধতি: Online-এ আবেদন ফরম যথাযথভাবে পূরণপূর্বক ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী ছবি এবং Signature Upload করার পর কর্তৃক আবেদনপত্র Submission হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID সহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। উক্ত Applicant's Copy প্রার্থীকে প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করতে হবে। Applicant's Copy-তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং এই User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে SMS করে নির্ধারিত পরীক্ষার ফি জমা দিবেন।
- **প্রথম SMS:** NDR<space>User ID লিখে send করুন 16222 নম্বরে।
Example: NDR NCRPQBCR send to 16222
- **Reply:** Applicant's Name, Tk-000 will be charged as application fee. Your PIN is (8 digit number). To pay fee, type NDR<space>YES<space>PIN and send to 16222.
- **দ্বিতীয় SMS:** NDR<space>YES<space>PIN লিখে send করুন 16222 নম্বরে।
Example: NDR YES (8 digit number) send to 16222
- **Reply:** Congratulations! Applicant's Name, payment completed successfully for the post of (xxxxxxx). User ID is (xxxxxxxx) and Password (xxxxxxxx).
**ঙ.** অনলাইনে আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদানের সময়সীমা (তারিখ ও সময়):
| | বিবরণ | তারিখ ও সময় |
| ক) | অনলাইনে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়। (উল্লেখ্য যে, প্রার্থীদেরকে আবেদনপত্র দাখিলের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি জমাদান সম্পন্ন করতে হবে।) | ০৩/১২/২০২৬ খ্রিঃ, রাত ৮:০০ ঘটিকা |
| খ) | আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়। (উক্ত সময়ের মধ্যে শুধুমাত্র User ID প্রাপ্ত প্রার্থীগণই পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে অর্থাৎ ২৬/১২/২০২৬ খ্রিঃ রাত ৮:০০টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।) | ২৩/১২/২০২৬ খ্রিঃ, রাত ৮:০০ ঘটিকা |
**চ.** পদসংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে।
**ছ.** কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত যাবতীয় ক্ষমতা সংরক্ষণ করেন।
**জ.** পরীক্ষার সময় মোবাইলসহ যে কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
**বিঃ দ্রঃ** শেষ তারিখের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় নিয়ে সতর্কতার সাথে নিজে অনলাইনে যথাযথভাবে আবেদনপত্র পূরণ করুন এবং নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে পরীক্ষার ফিসহ জমাদান প্রক্রিয়া সম্পন্ন করুন।
— বিজ্ঞাপনদাতা
ডিজি-১৭৪০/২৬ (১২"×৮)
---
*ছবির কিছু অংশ ঝাপসা হওয়ায় ছোটখাটো শব্দে ভুল থাকতে পারে। গুরুত্বপূর্ণ তথ্য (তারিখ, ফি) মূল বিজ্ঞপ্তির সাথে মিলিয়ে নিন।*


No comments