Header Ads

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন

 বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন

**সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোন সুযোগ নেই। আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোন পর্যায়ে বহিষ্কার করা হবে।**

## নিয়োগ বিজ্ঞপ্তি

**এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদন শুরুর তারিখ ০১ ডিসেম্বর ২০২৬ এবং শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২৭**

■ ২০২৭ সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ ঃ


বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন


### ১। আবেদন

একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ (GD) এবং টেকনিক্যাল ট্রেড (TT) এ আবেদন করতে পারবেন। এছাড়া বিএনসিসি (BNCC) এর সদস্য, সেনা সদস্যদের সন্তান (SS) এবং টিটিটিআই (TTTI) সমূহ হতে প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন। উল্লেখ্য, চাকরিরত/অবসরপ্রাপ্ত সেনাসন্তানের নাম রেকর্ডস কপি শীটরোলে লিপিবদ্ধ থাকা সাপেক্ষে সেনাসন্তান হিসেবে আবেদন করতে পারবে। সকল ক্ষেত্রে এসএমএস এবং অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট ৩০০/- টাকা (ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০/- এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০/-) কর্তন করা হবে।

### ২। যোগ্যতা

**ক। সাধারণ ট্রেড (GD) - পুরুষ ও মহিলা।**

- (১) **বয়স ঃ** ১২ মার্চ ২০২৮ তারিখে ১৭ বছর এর কম এবং ২২ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

- (২) **শিক্ষাগত যোগ্যতা ঃ** এসএসসি/সমমান (মাদ্রাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ।

**খ। টেকনিক্যাল ট্রেড (TT) - পুরুষ ও মহিলা।**

- (১) **বয়স ঃ** ১২ মার্চ ২০২৮ তারিখে ১৭ বছর এর কম এবং ২৩ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

- (২) **শিক্ষাগত/কারিগরি যোগ্যতা ঃ**

  - (ক) এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ।

  - (খ) এসএসসি/সমমান (মাদ্রাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লিখিত টেবিল ১ অনুযায়ী ন্যূনতম ০৩ মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য। বিজ্ঞান বিভাগ/ডিপ্লোমা প্যারামেডিক কোর্স/ফিজিওথেরাপিস্ট, ওটিএ, আইসিএ এবং রেডিও গ্রাফার বিষয়ে ডিপ্লোমা সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

**গ। শারীরিক মান ঃ**

| বিবরণ | পুরুষ প্রার্থী | মহিলা প্রার্থী |

|---|---|---|

| উচ্চতা (ন্যূনতম) | ১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি)। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)। | ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৫২ মিটার (৫ ফুট ০ ইঞ্চি)। |

| ওজন (ন্যূনতম) | ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড) সর্বনিম্ন উচ্চতার জন্য। | ৪৭ কেজি (১০৪ পাউন্ড) সর্বনিম্ন উচ্চতার জন্য। |

| বুক (ন্যূনতম) | স্বাভাবিক ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), স্ফীত ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)। | স্বাভাবিক ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), স্ফীত ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)। |

| চোখের মান | ৬/৬ স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন | |

**ঘ। স্বাস্থ্য পরীক্ষা ঃ** স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য (এইচবিএসএজি এবং ডোপ টেস্টসহ)।

**ঙ। সাঁতার ঃ** সাঁতার জানা অত্যাবশ্যক (ন্যূনতম ৩৫ মিটার)।

**চ। বৈবাহিক অবস্থা ঃ** অবিবাহিত (বিবাহিত/বিপত্নীক/ডিভোর্সি এই সংক্রান্ত কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে)।

**ছ। জাতীয়তা ঃ** বাংলাদেশি নাগরিক।

### ৩। ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র/ছবি/লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে

ক। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র/মার্কশীট, ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে।

খ। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র।

গ। টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সে যোগ্যতা অর্জনের স্বপক্ষে সনদ পত্রের মূলকপি (ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপিসহ)।

ঘ। অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে।

ঙ। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি।

চ। নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে।

ছ। পিতা ও মাতা এর জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড এর সত্যায়িত ফটোকপি।



বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন


জ। সদ্যতোলা পাসপোর্ট সাইজের (৫ সেঃ মিঃ X ৪ সেঃ মিঃ) ০৬ কপি এবং স্ট্যাম্প সাইজের (২.৫ সেন্টিমিঃ X ২ সেন্টিমিঃ) ০২ কপি সত্যায়িত ছবি। ছবির পটভূমি নীল/আকাশী রঙের, পরিধেয় পোশাক হালকা রঙের হতে হবে।

ঝ। সাঁতার পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় পোশাক (সাঁতারের নির্ধারিত দিনে)।

ঞ। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি।

ট। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণ স্বরূপ নৃ-গোষ্ঠী অথবা সম্প্রদায় প্রধান/রাজা/ইউপি চেয়ারম্যান/সিটি কর্পোরেশন এর সনদপত্র।

No comments

Powered by Blogger.