470 পদে দিশা এনজিও তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
দিশা’য় নিয়োগ বিজ্ঞপ্তি
**ডেভেলাপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশাল এডভান্সমেন্ট (দিশা)** জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এমআরএ সনদ নং-০১৩০৬-০০৪৮০-০০০২৪) বিগত ৩৩ বছর যাবৎ দারিদ্র বিমোচনে ক্ষুদ্রঋণ এবং অন্যান্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি বর্তমানে দেশের বিভিন্ন জেলায় ১১৪টি শাখার মাধ্যমে দরিদ্র জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে "ক্ষুদ্রঋণ কার্যক্রম" পরিচালনা করছে। উক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নিম্নবর্ণিত বর্ণনা অনুযায়ী জনবল নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ে অবস্থান করে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ঋণ বিতরণ, আদায় ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা করতে হবে।
**পদের বিবরণ (বেতন ও ভাতাদি: প্রশিক্ষণকাল ১ মাস / শিক্ষানবীশকাল ৫ মাস / ৬ মাস পর স্থায়ীকরণ হলে)**
**০১। শাখা ব্যবস্থাপক (পিও-০৩)** — ৫০ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর। সংশ্লিষ্ট পদে ২ (দুই) বছরসহ ঋণ কার্যক্রমে মোট ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা এবং বয়স সর্বোচ্চ ৩৬ বছর।
বেতন: ৩২,০০০/- | ৪০,০০০/- | ৪৪০০০/-
**০২। অডিট/মনিটরিং কর্মকর্তা (পিও-০১)** — ২০ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর। কোন সুপ্রতিষ্ঠিত মাইক্রোফাইনান্স সংস্থায় অডিট/মনিটরিং কার্যক্রমে ন্যূনতম ২ (দুই) বছরসহ মোট ০৬ (ছয়) বছর চাকুরীর অভিজ্ঞতা এবং বয়স সর্বোচ্চ ৩৬ বছর।
বেতন: ৩৬,০০০/- | ৩৮,৮০০/- | ৪৪৮৩০/-
**০৩। হিসাবরক্ষণ কর্মকর্তা (এসসিও-০৩)** — ১০০ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর। ঋণ কার্যক্রমে মোট ২ (দুই) বছরের অভিজ্ঞতা এবং বয়স সর্বোচ্চ ৩৫ বছর। ক্ষুদ্রঋণ কার্যক্রমে হিসাবরক্ষণ পদে কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন: ২২,০০০/- | ২৭,৮০০/- | ৩১০৩২/-
**০৪। সিনিয়র ক্রেডিট অফিসার (এসসিও-০৩)** — (০৪–০৭ নং পদে মোট ৩০০ জন)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ও বয়স ২৪-৩৫ বছর
বেতন: ১৯,০০০/- | ২৪,৫০০/- | ২৯,২২০/-
**০৫। ক্রেডিট অফিসার (সিও-০১)**
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (সম্মান) ও বয়স ২৪-৩৫ বছর
বেতন: ১৮,০০০/- | ২৩,৫০০/- | ২৮,৪০০/-
**০৬। ক্রেডিট অফিসার (সিও-০২)**
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান ও বয়স ২৪-৩৫ বছর
বেতন: ১৭,০০০/- | ২২,৫০০/- | ২৭,১৪০/-
**০৭। ক্রেডিট অফিসার (সিও-০৩)**
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান পাশ ও বয়স ২৪-৩৫ বছর
বেতন: ১৬,০০০/- | ২১,৫০০/- | ২৬,০৬০/-
**সুযোগ-সুবিধা:** সংস্থায় কর্মীদের জন্য পিএফ, স্থায়ীকরণের ৫ (পাঁচ) বছর পর থেকে গ্র্যাচুইটি, বছরে ১২ দিন স্ববেতনে নৈমিত্তিক ছুটি, বছরে ২০ দিন স্ব-বেতনে অর্জিত ছুটি, বছরে ১৫ দিন স্ববেতনে মেডিকেল ছুটি, হার্ডশীপ ভাতা, চিকিৎসা ও বীমা সুবিধা, বছরে ২টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, লং সার্ভিস বেনিফিট, বিবাহভাতা, স্ববেতনে ৬ (ছয়) মাস মাতৃত্বকালীন ছুটি, স্ববেতনে পিতৃত্বকালীন ৭ (সাত) দিন ছুটি, স্বল্প মূল্যে একক আবাসন সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান (যেমন, কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও পদোন্নতি)।
**আবেদন পদ্ধতি:** আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয় পত্র (NID) এর ফটোকপি, সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি (প্রযোজ্য ক্ষেত্রে) ও মোবাইল নাম্বারসহ দরখাস্ত **আগামী ১৪.১১.২০২৬ তারিখের মধ্যে** বরাবর **পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) দিশা, ই/১০, বর্ধিত পল্লবী, মিরপুর সাড়ে এগারো, ঢাকা-১২১৬** এই ঠিকানায় ডাকযোগে/কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে প্রেরণ করতে হবে।
**খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।**
**অন্যান্য শর্তাবলী:**
১। ক্রমিক নং ০১ থেকে ০৩ এ নির্বাচিত প্রার্থীদের কম্পিউটারে কাজের দক্ষতা থাকা আবশ্যক।
২। ক্রমিক নং ০১ থেকে ০৩ এ নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব পালনের জন্য অবশ্যই মোটর সাইকেল ব্যবহার করতে হবে। ক্রমিক নং ০১-০৩ এ নির্বাচিত প্রার্থীদের প্রয়োজনে মোটর সাইকেল ঋণ প্রদান করা হবে এবং জ্বালানী বিল প্রদান করা হবে। ক্রমিক নং ০৪-০৭ এ নির্বাচিত প্রার্থীদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাই-সাইকেল/মোটর সাইকেল ব্যবহার করতে হবে।
৩। যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ ক্রমিক নং ১ হতে ০৩ নং প্রার্থীদের ১৫,০০০/- টাকা ও ০৪ হতে ০৭ নং ক্রমিকের প্রার্থীদের ১০,০০০/- টাকা জমা প্রদান করতে হবে।
৪। যোগদানের সময় সকল পদে নির্বাচিত প্রার্থীদের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তাকারী কর্তৃক নিশ্চয়তা দিতে হবে যিনি প্রয়োজনে প্রার্থীর সকল আর্থিক দায়-দায়িত্ব বহন করবেন। যোগদানের পর কমপক্ষে ২(দুই) বছর চাকুরী করতে হবে মর্মে অঙ্গীকারনামা প্রদান করতে হবে। কোন ধরনের মামলায় জড়িতদের আবেদন করার প্রয়োজন নাই।
**বিঃ দ্রঃ-** নিয়োগ সংক্রান্ত যে কোন সিদ্ধান্ত ও শর্ত পরিবর্তনের ক্ষমতা সংস্থা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
"বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইট **www.disabd.org** তে দেখা যাবে"।


No comments