Header Ads

১৬৯পদে সেতু (SETU) NGO তে নিয়োগ বিজ্ঞপ্তি -

 সেতু (SETU) — নিয়োগ বিজ্ঞপ্তি

**সেতু (SETU)** জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা। বিগত ৪৩ বছর যাবত ক্ষুদ্রঋণ কর্মসূচি, স্যানিটেশন, শিক্ষা, স্বাস্থ্য, যুব উদ্বুদ্ধকরণ, শিশু শ্রম নিরসন, নিরাপদ পানি সরবরাহ, জলবায়ু পরিবর্তন, উদ্যোক্তা তৈরী, প্রতিবন্ধি উন্নয়ন প্রভৃতি কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সংস্থা বর্তমানে খুলনা, রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের ১৬টি জেলায় প্রায় ২.০০ লক্ষ পরিবারে সেবা প্রদান করছে। এমআরএ নিবন্ধনভুক্ত এবং পিকেএসএফ ও ব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত দরিদ্র বিমোচন কর্মসূচির আওতায় ক্ষুদ্রঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে সুবিধাবঞ্চিত মানুষের সাথে তৃণমূল পর্যায়ে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট হতে নিম্ন-লিখিত পদে দরখাস্ত আহবান করা যাচ্ছে:

১৬৯পদে সেতু (SETU) NGO তে নিয়োগ বিজ্ঞপ্তি -


**(১) পদের নাম: সমন্বয়কারী**

পদ সংখ্যা: ০২, শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর, বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর, ক্ষুদ্রঋণ কর্মসূচির সংশ্লিষ্ট পদে ০৫ বছরের বাস্তব অভিজ্ঞতা, বেতন: শিক্ষানবিশকাল ৮১,০০০/= টাকা এবং নিয়মিতকরণের পর ৯০,০০০/= টাকা।

**(২) পদের নাম: জোনাল ব্যবস্থাপক**

পদ সংখ্যা: ০৪, শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর, বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর, ক্ষুদ্রঋণ কর্মসূচির সংশ্লিষ্ট পদে ০৫ বছরের বাস্তব অভিজ্ঞতা, বেতন: শিক্ষানবিশকাল ৫৭,৬০০/= টাকা এবং নিয়মিতকরণের পর ৬৪,০০০/= টাকা।

**(৩) পদের নাম: আঞ্চলিক ব্যবস্থাপক**

পদ সংখ্যা: ০৮, শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর, বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর, ক্ষুদ্রঋণ কর্মসূচির সংশ্লিষ্ট পদে ৫-৭টি শাখা পরিচালনায় কমপক্ষে ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা, বেতন: শিক্ষানবিশকাল ৪৩,২০০/= টাকা এবং নিয়মিতকরণের পর ৫০,০০০/= টাকা।

**(৪) পদের নাম: সহকারী অভ্যন্তরীণ নিরীক্ষক**

পদ সংখ্যা: ১০, শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর (বাণিজ্যে/সিএসসিসি), বয়স: অনূর্ধ্ব ৪০ বছর, ক্ষুদ্রঋণ কর্মসূচির সংশ্লিষ্ট পদে ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা, বেতন: শিক্ষানবিশকাল ৩০,৬০০/= টাকা এবং নিয়মিতকরণের পর ৩৬,০০০/= টাকা।

**(৫) পদের নাম: শাখা ব্যবস্থাপক**

পদ সংখ্যা: ২৫, শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর, বয়স: অনূর্ধ্ব ৪০ বছর, ক্ষুদ্রঋণ কর্মসূচির সংশ্লিষ্ট পদে ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা, বেতন: শিক্ষানবিশকাল ৩০,৬০০/= টাকা এবং নিয়মিতকরণের পর ৩৬,০০০/= টাকা।

**(৬) পদের নাম: সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা**

পদ সংখ্যা: ৪০, শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (বাণিজ্য), বয়স: ২৮-৩৫ বছর, ক্ষুদ্রঋণ কর্মসূচির সংশ্লিষ্ট পদে ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা, বেতন: শিক্ষানবিশকাল ২৭,০০০/= টাকা এবং নিয়মিতকরণের পর ৩২,০০০/= টাকা।

**(৭) পদের নাম: ফিল্ড অফিসার**

পদ সংখ্যা: ৮০, শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, বয়স: ২৫-৩৫ বছর, অভিজ্ঞতা প্রযোজ্য নয়, বেতন: শিক্ষানবিশকাল ২৩,৪০০/= টাকা এবং নিয়মিতকরণের পর ২৮,০০০/= টাকা।

**শর্তাবলী**

১। শিক্ষানবিশকাল ০৬ মাস।

২। নিয়মিতকরণের পর সংস্থার চাকুরী বিধি অনুযায়ী ১০% সিপিএফ, বীমা, আনুতোষিকসহ অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন।

৩। সকল নিয়মিত কর্মীকে সংস্থার চাকুরী বিধি অনুযায়ী ০২ টি উৎসব ভাতা এবং বৈশাখী ভাতা প্রাপ্ত হবেন।

৪। ৩, ৪, ৫, ৬ ও ৭ নং পদের জন্য আবাসিক সুবিধা প্রাপ্ত হবেন।

৫। ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৭ নং পদে মোটর সাইকেল বিল প্রাপ্ত হবেন।

৬। ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৭ নং পদে মোবাইল বিল সুবিধা প্রাপ্ত হবেন।

৭। অধিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে এবং বয়সসীমা শিথিলযোগ্য।

৮। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যন্ত শিথিলযোগ্য এবং চাকুরী নিয়মিতকরণের পর নূন্যতম ০৩ (তিন) বছরের কাজের অগ্রগতি সন্তোষজনক হতে হবে।

৯। চাকুরীতে যোগদানের সময় নগদ ২০,০০০/= (বিশ হাজার) টাকা ফেরতযোগ্য জামানত দিতে হবে।

১০। প্রার্থীকে মাঠপর্যায়ে অবস্থান করতে হবে এবং মোটর সাইকেল চালাতে হবে।

১১। লক্ষ্যমাত্রা অর্জনকারীদের মূল্যায়নের ভিত্তিতে উৎসাহ ভাতা প্রদান করা হবে।

১২। ধুমপায়ী ও মাদকাসদ্ধের আবেদনে নিরুৎসাহিত করা হচ্ছে।


১৬৯পদে সেতু (SETU) NGO তে নিয়োগ বিজ্ঞপ্তি -


পূর্ণ জীবন বৃত্তান্ত এবং সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রসহ সকল সনদ পত্রের কপি, মোবাইল নম্বর উল্লেখ পূর্বক স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী সেপ্টেম্বর ২৪, ২০২৬ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নির্বাহী পরিচালক, সেতু, বীর নিবাস, পূর্ব মজমপুর, বিনাইদহ রোড, পোঃ বক্স-১০, কুষ্টিয়া-৭০০০ এর ঠিকানায় সরাসরি/কুরিয়ার/ডাকযোগে পৌছাতে হবে। প্রার্থীকে খামের উপর নিজ জেলা ও পদের নাম উল্লেখ করতে হবে।

No comments

Powered by Blogger.