৫,০০০ পদে ই-জোন এইচ আর এম লিমিটেড (E-Zone HRM Limited) এর অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি -
৫,০০০ পদে ই-জোন এইচ আর এম লিমিটেড (E-Zone HRM Limited) এর অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি -
কাজের ধরন ও দায়িত্ব · অনলাইন সিস্টেমে পেপার-বেজড তথ্য নির্ভুলভাবে যাচাই, পুনঃযাচাই, সংশোধন ও এন্ট্রি করা। · ডাটা এন্ট্রির পূর্বে প্রয়োজনীয় তথ্য যাচাই এবং এন্ট্রির পর তথ্যের সঠিকতা ও সম্পূর্ণতা নিশ্চিত করা। · নির্দেশনা অনুযায়ী প্রদত্ত তথ্য ডিজিটাল রূপান্তর সম্পন্ন করা। · নির্ধারিত ডাটা কোয়ালিটি, কর্মদক্ষতা ও সময়সীমা বজায় রাখা। · নাগরিকের প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য অনলাইন সিস্টেমে অন্তর্ভুক্ত করা ও প্রোফাইল তৈরী করা আয় সঠিক, সম্পূর্ণ এবং সত্যায়নকৃত ডাটা এন্ট্রি সম্পন্ন করার মাধ্যমে ডাটার ধরণ ও নির্ধারিত হারের ভিত্তিতে প্রতিমাসে ২৫,০০০–৪০,০০০+ টাকা পর্যন্ত আয় করার সুযোগ। অসম্পন্ন, ভূল বা অনুমোদিত নয় এমন ডাটার জন্য অর্থ প্রদান করা হবেনা।
প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা · ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (HSC)/ সমমান · বাংলা টাইপিংয়ে বিজয়/ অভ্র/ ইউনিকোড ব্যবহারে দক্ষতা থাকতে হবে। · দ্রুত ও নির্ভুলভাবে ডাটা এন্ট্রি করার সক্ষমতা থাকতে হবে। · প্রতি মিনিটে ১৫-২০ টি শব্দ বাংলায় টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। · কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে। · প্রশিক্ষণ পর্যায়ে ও ডাটা এন্ট্রি কার্যক্রমে নিজস্ব ল্যাপটপ থাকা আবশ্যক। · এছাড়া্ও ডাটা স্ক্যানিং এর জন্য নিজস্ব স্মার্টফোন থাকা আবশ্যক। · নির্ধারিত কর্মস্থলে নিয়মিতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে। গুরুত্বপূর্ণ তথ্য · ৫৩টি জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ডাটা এন্ট্রি কার্যক্রমের আওতায় নিয়োগ প্রদান করা হবে। · আবেদনকারী কেউ নিজ জেলার আওতাধীন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কাজ করতে পারবেন না · নিয়োগপ্রাপ্তদের প্রকল্পের নির্ধারিত কর্মস্থলে নিয়ম নির্দেশনা, নির্ধারিত দায়িত্ব ও মানদণ্ড অনুসরণ করতে হবে। · প্রকল্পের প্রয়োজন অনুযায়ী উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে অফিসে অবস্থান করে কাজ করার মানসিকতা থাকতে হবে। · পদটি শুধুমাত্র বাংলাদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত। · লিঙ্গ, ধর্ম ও জাতিগত পরিচয় নির্বিশেষে যোগ্য সকল প্রার্থী আবেদন করতে পারবেন।
**ডাটা-এন্ট্রি অপারেটর পদে রিসোর্সপুল তৈরীর বিজ্ঞপ্তি**
ডাটা এন্ট্রি কার্যক্রমে আয়ের সুবর্ণ সুযোগ !!!
ই-জোন এইচ আর এম লিমিটেড আউটসোর্সিং চুক্তির আওতায় একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার তত্ত্বাবধানে প্রস্তাবিত প্রকল্পের জন্য ৫৩টি জেলায় ডাটা-এন্ট্রি অপারেটর পদে রিসোর্সপুল তৈরীর লক্ষ্যে যোগ্য ও আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করেছে। প্রকল্প প্রাপ্তি সাপেক্ষে প্রকল্পের কাজের নির্দেশনা, ডাটা এন্ট্রি প্রক্রিয়া, গুণগতমান, কর্মদক্ষতার মানদণ্ড যাচাই এবং কার্যক্রমের মনিটরিং উক্ত আন্তর্জাতিক সংস্থা কর্তৃক তত্ত্বাবধান ও পরিচালনা করা হবে।
**পদের বিবরণ:**
| পদ | ডাটা-এন্ট্রি অপারেটর |
|---|---|
| কর্মস্থল | ইউনিয়ন ও উপজেলা পর্যায় |
| কর্ম এলাকা | ৫৩ জেলা (১ম পর্যায়ে ২১টি জেলা এবং ২য় পর্যায়ে ৩২টি জেলা)। উল্লেখ্য প্রথম পর্যায়ে ৪ বিভাগের ২১ জেলার পছন্দ ক্রম নেওয়া হবে। |
| প্রকল্পের মেয়াদ | ১৮ মাস |
| পদসংখ্যা (প্রায়) | ৫,০০০ (পাঁচ হাজার) |
কাজের ধরন ও দায়িত্ব, ডাটা এন্ট্রির মাধ্যমে সম্ভাব্য আয়, প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা, আবেদন যাচাই, রিসোর্সপুল গঠন প্রক্রিয়া, নিয়োগ প্রদান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জেনে রেজিস্ট্রেশন করতে কিউআর কোডটি স্ক্যান করুণ অথবা নিম্নোক্ত রেজিস্ট্রেশন লিংক-এ আবেদন করুণ।
রেজিস্ট্রেশন লিংকঃ **https://form.ezjobsbd.com/**
Apply: https://ezjobsbd.com/jobs/368
আবেদনের শেষ তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৬


No comments