৪৪০ পদে আর আর এফ এনজিও তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ), যশোর**
**নিয়োগ বিজ্ঞপ্তি**
রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী সংস্থা। ১৯৮২ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে যার মধ্যে ঋণ কার্যক্রম অন্যতম। সমাজসেবা অধিদফতর এর নিবন্ধনভুক্ত, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এর লাইসেন্স প্রাপ্ত ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এবং বাণিজ্যিক ব্যাংক সমূহের আর্থিক সহায়তায় পরিচালিত ঋণ কার্যক্রম এর সিলেট বিভাগ ও পার্শ্ববর্তী জেলা সমূহের কার্যক্রম বাস্তবায়নের জন্য নিম্নোক্ত পদসমূহে লোকবল নিয়োগের জন্য অনলাইন আবেদন আহবান করা হচ্ছে।
---
**১) আঞ্চলিক ব্যবস্থাপক**
বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর | পদ সংখ্যা: ২০টি | শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর
শিক্ষানবিশকালে বেতন: ৫৫,০০০/- | স্থায়ীকরণের পর বেতন: ৬০,৫০৭/-
অভিজ্ঞতা ও দায়িত্ব:
- MS Word, MS Excel, E-mail, Internet Browsing সম্পর্কে ভাল ধারণা এবং পিকেএসএফ এর ফান্ডে পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রমের আঞ্চলিক ব্যবস্থাপক পদে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতাসহ ৫-৭টি শাখা অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে।
- বার্ষিক লক্ষ্যমাত্রা, বাজেট ও পরিকল্পনা প্রণয়ন বা বাস্তবায়নের দক্ষতা থাকতে হবে।
- লক্ষ্যমাত্রা ও বাজেট অর্জনের ক্ষেত্রে কৌশলী ভূমিকা পালন করতে হবে।
- এমআরএ, পিকেএসএফ, ব্যাংক ও দাতা সংস্থার চাহিদা মোতাবেক বিভিন্ন প্রতিবেদন প্রস্তুতে দক্ষ থাকতে হবে।
- মাইক্রোফাইন্যান্স-এর সফটওয়্যার পরিচালনায় দক্ষ হতে হবে।
- সংস্থার বিভিন্ন বিভাগ ও মাঠ পর্যায়ের সাথে কার্যকরী ও উত্তম যোগাযোগ ব্যবস্থাপনায় দক্ষ থাকতে হবে।
- অধিনস্থ কর্মকর্তা ও কর্মচারীদের পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করার পাশাপাশি খেলাপী ও কু-ঋণ নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালন করতে হবে।
- সভা, সেমিনার, প্রশিক্ষণ ও কর্মশালা পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং সরকারী, বেসরকারী সংস্থার সাথে সুষ্ঠ যোগাযোগ রক্ষার পাশাপাশি গণসংযোগ করার দক্ষতা থাকতে হবে।
**২) শাখা ব্যবস্থাপক**
বয়স: অনূর্ধ্ব ৪০ বছর | পদ সংখ্যা: ৬০টি | শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
শিক্ষানবিশকালে বেতন: ৪৭,০০০/- | স্থায়ীকরণের পর বেতন: ৫৩,৬৪৮/-
অভিজ্ঞতা ও দায়িত্ব:
- MS Word, MS Excel, E-mail, Internet Browsing সম্পর্কে ভাল ধারণা এবং পিকেএসএফ এর ফান্ডে পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রমের শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তবে দক্ষ স্টাফের ক্ষেত্রে ও ঋণ কার্যক্রমে পারফরম্যান্স সন্তোষজনক হলে অভিজ্ঞতা শিথিলযোগ্য।
- এমআইএস ও এমআইএস প্রতিবেদন ক্রসচেক এবং বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণে ব্যবস্থাপনাকে সহায়তা করার দক্ষতা থাকতে হবে।
- মাইক্রোফাইন্যান্স-এর সফটওয়্যার পরিচালনায় দক্ষ হতে হবে।
**৩) অফিসার (অ্যাকাউন্টস)**
বয়স: ২৫-৩৫ বছর | পদ সংখ্যা: ৬০টি | শিক্ষাগত যোগ্যতা: ব্যবসা শিক্ষায় স্নাতক/স্নাতকোত্তর
শিক্ষানবিশকালে বেতন: ৩৪,০০০/- | স্থায়ীকরণের পর বেতন: ৩৯,৩৩১/-
অভিজ্ঞতা ও দায়িত্ব:
- MS Word, MS Excel, E-mail, Internet Browsing সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে।
- ঋণ কার্যক্রমে ব্যবহৃত সফটওয়্যার পরিচালনায় দক্ষ ও প্রত্যহ হালনাগাদ রাখা এবং দিন শেষে ক্যাশ বুক ভাউচার প্রিন্ট করে শাখা ব্যবস্থাপকের অনুমোদন গ্রহণ করে সংশ্লিষ্ট ফাইলে সংরক্ষণ করা এবং মাস শেষে প্রতিবেদন প্রস্তুত করা, ক্যাশবই ও ভাউচার সমূহ মাস ভিত্তিক বাঁধাই করে সংরক্ষণ করা।
- স্টক রেজিস্টার রক্ষণাবেক্ষণ করবেন এবং (চলতি ও স্থায়ী) সম্পদের সুষ্ঠ ব্যবহার ও নিরাপত্তা নিশ্চিত করা।
- হিসাব ব্যবস্থাপনা গাইডলাইন, পদ্ধতি ও পরিপত্রের নির্দেশনা অনুযায়ী শাখার হিসাব ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা।
- শাখা অফিসের সকল পর্যায়ের স্টাফের কাজকর্ম বা তথ্য সংরক্ষণ করা।
- বিতরণ রেজিস্টার, পরিশোধ রেজিস্টার, সদস্য ভর্তি রেজিস্টার প্রিন্ট, যাচাই, স্বাক্ষর ও অনুমোদন পূর্বক ফাইলে সংরক্ষণ করা।
- প্রতি মাসের তহবিল চাহিদাপত্র কেন্দ্রীয় অফিসের হিসাব বিভাগে প্রেরণ করতে হবে।
- কেন্দ্রীয় অফিসের সাথে যোগাযোগ করে তহবিল গ্রহণ ও ফেরত প্রদান করা।
**৪) অফিসার (ঋণ)**
বয়স: ২৫-৩৫ বছর | পদ সংখ্যা: ৩০০টি | শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
শিক্ষানবিশকালে বেতন: ৩৩,০০০/- | স্থায়ীকরণের পর বেতন: ৩৮,১৬৬/-
অভিজ্ঞতা ও দায়িত্ব:
- সদস্যদের তত্ত্বাবধান করা, ঋণ বিতরণ, ঋণ ও সঞ্চয় আদায় কার্যক্রম পরিচালনা করা এবং লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতা করা।
- বার্ষিক লক্ষ্যমাত্রা, বাজেট ও পরিকল্পনা প্রণয়ন বা বাস্তবায়নের কাজ করা।
- সদস্য ও ঋণী নির্বাচনের ক্ষেত্রে দক্ষ থাকতে হবে ও কৌশলী ভূমিকা পালন করতে হবে।
- ট্যাব পরিচালনা করতে পারা।
- সদস্যদের সাথে কার্যকরী ও উত্তম যোগাযোগ ব্যবস্থাপনায় দক্ষ থাকতে হবে।
- শাখা ব্যবস্থাপকের নির্দেশনা ও সংস্থার নীতিমালা অনুযায়ী কাজ করতে হবে।
---
**সংস্থা প্রদত্ত অন্যান্য সুবিধাদী:**
১. প্রার্থীদের জন্য আবাসন ভাতা, দূরত্ব ভাতা ও পারফরম্যান্স ইনসেন্টিভ প্রদান করা হবে।
২. সংস্থার নীতিমালা অনুযায়ী স্টাফ কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা (মূল বেতনের ৫০%), সিটি ভাতা মূল বেতনের উল্লেখিত হারে প্রাপ্ত হবে (ঢাকা, ময়মনসিংহ ও গাজীপুর সিটি কর্পোরেশন ৪০%, সিলেট ও চট্টগ্রাম বিভাগে ৩০% এবং রাজশাহী, খুলনা সিটি কর্পোরেশন ২০%), কর্মস্থলে আবাসন সুবিধা, সাপ্তাহিক ছুটি ০২ দিন, চিকিৎসা তহবিল ও স্টাফ কল্যাণ তহবিল হতে আর্থিক সুবিধা।
৩. আবাসন ঋণ, প্রভিডেন্ট ফান্ড ঋণ, মোটরসাইকেল ও কম্পিউটার ঋণের সুবিধা আছে।
৪. সংস্থায় কর্মরত স্টাফদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তির সুযোগ আছে।
৫. সকল পদে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রয়েছে এবং কাজের গুণগত ও সংখ্যাগত অর্জনের ভিত্তিতে পারফরম্যান্স ইনসেন্টিভ প্রদান করা হবে।
৬. বাৎসরিক মোটরসাইকেল মেরামত বিল প্রদান করা হবে।
**আবেদনের নিয়মাবলি:**
আগ্রহী প্রার্থীগণ নির্বাহী পরিচালক, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) বরাবর স্ব-হস্তে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বর ও জাতীয় পরিচয় পত্রের নম্বর আবশ্যক), পাসপোর্ট সাইজের সদ্য তোলা ২ কপি ছবি ও সকল পরীক্ষা পাশের সনদ পত্রের সত্যায়িত কপি, অভিজ্ঞতার সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও অনাত্মীয় দুইজন বিশিষ্ট ব্যক্তির রেফারেন্সসহ নিম্নে উল্লেখিত সিভিল অনুযায়ী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বলা হলো।
| তারিখ | পরীক্ষার স্থান | পরীক্ষার সময় |
|---|---|---|
| ০৬ নভেম্বর, ২০২৬ | আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ, হাউজিং এস্টেট রোড, আম্বরখানা আর/এ, সিলেট | সকাল- ০৯.০০ মিঃ |
উল্লেখ্য অফিসার (অ্যাকাউন্টস) পদের প্রার্থীদের লিখিত, মৌখিক ও কম্পিউটার পরীক্ষা নেওয়া হবে এবং আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক ও অফিসার (ঋণ) পদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
✓ আগ্রহী প্রার্থীগণকে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য উল্লেখিত তারিখে সকাল ০৯.০০ টার মধ্যে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
✓ নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী ১১ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সংস্থার ওয়েব সাইটে (www.rrf-bd.org/results) প্রকাশ করা হবে।
**শর্তাবলি:**
ক. সকল পদের জন্য ৬ মাস শিক্ষানবিশ হিসাবে দায়িত্বপালন করতে হবে।
খ. রেজিস্ট্রেশন ফি ২৫০/- টাকা (অফেরতযোগ্য) নগদ প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে কোন প্রকার টিএ, ডিএ প্রদান করা হবে না।
গ. চাকুরীতে যোগদানের পূর্বে নির্ধারিত নগদ (ফেরতযোগ্য) জামানত জমা এবং সংস্থার চাহিদা অনুযায়ী নিশ্চয়তা প্রদান করতে হবে। শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদপত্র জমা রাখতে হবে এবং পিতা/দায়িত্বশীল ব্যক্তিকে জামিনদার হিসাবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে।
ঘ. ১, ২ ও ৪ নং পদের প্রার্থীদের অবশ্যই নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
ঙ. ৩ নং পদের প্রার্থীদের নিজস্ব ল্যাপটপ থাকতে হবে।
চ. পরীক্ষার সময় সকল মূলসনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূলকপি সঙ্গে আনতে হবে।
ছ. সংস্থার বিভিন্ন কর্ম-এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
জ. অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই।
প্রশাসন ও মানবসম্পদ বিভাগ
---


No comments