রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-RIC NGO Job Circular 2026
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-RIC NGO Job Circular 2026
পদ ক্যাটাগরি: ০২ টি
মোট পদের সংখ্যা: ৮০০ জন
আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৬
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (RIC Job Circular 2026) প্রকাশিত হয়েছে। রিক এনজিও নিয়োগটি তাদের www.ric-bd.org অফিশিয়াল ওয়েবসাইটে ও দৈনিক সংবাদপত্রে প্রকাশিত করেছে। রিক এনজিও বিভিন্ন পদে অসংখ্য জন লােক নিয়ােগ দেওয়া হবে। রিক এনজিও জব সার্কুলার ২০২৬ আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে/ডাকযোগে আবেদন করতে পারবেন।
এই পােস্টের মাধ্যমে আমরা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) নিয়োগ ২০২৬ সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে। তাহলে চলুন Resource Integration Center Job Circular 2026-এর আলােকে বিস্তারিত জেনে আসি।
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার চাকরির বিজ্ঞপ্তি ২০২৬
এক নজরে রিক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: | রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) |
নিয়োগ প্রকাশের তারিখ: | ০২ ফেব্রুয়ারি ২০২৬ |
পদ ক্যাটাগরি: | ০২ টি |
পদের সংখ্যা: | ৮০০ জন |
বয়সসীমা: | প্রার্থীর বয়স ১৮-৪০ বছর (পদ অনুযায়ী) |
শিক্ষাগত যোগ্যতা: | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ (পদ অনুযায়ী)। |
চাকরির ধরন: | বেসরকারি চাকরি |
অফিসিয়াল ওয়েব সাইট: | |
আবেদনের শুরু তারিখ: | আবেদন শুরু হয়েছে |
আবেদনের শেষ তারিখ: | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ |
আবেদনের মাধ্যম: | অনলাইনে/ডাকযোগে |
নিয়োগ প্রকাশের সূত্র: | দৈনিক ইত্তেফাক |
বেসরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যান মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের অধীন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রিকে ০২ পদে মোট ৮০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের নাম: জুনিয়র ঋণ কর্মসূচি কর্মী পদ সংখ্যা: ৩০০ টি। শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাশ। অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা: ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতাসহ যে কোনো ঋণকার্যক্রম সংশ্লিষ্ট সংস্থায় কর্মরত থাকতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। মাসিক বেতন: নিয়মিতকরণের আগে: ২৯,৫০০/- থেকে ৩০,৬৫০/- টাকা। নিয়মিতকরণের পর: ৩১,২২৫/- থেকে ৩২,৩৭৫/- টাকা।
পদের নাম: প্রশিক্ষণার্থী জুনিয়র ঋণ কর্মসূচি কর্মীপদ সংখ্যা: ৫০০ টি।শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে (মার্কেটিং বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে)।অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা: যে কোনো সংস্থা/প্রতিষ্ঠানে মার্কেটিং-এর উপর মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে।আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।মাসিক বেতন: প্রশিক্ষণকালীন (৩ মাস): ৫,৭৫০/- টাকা। প্রশিক্ষণ ও কর্মমূল্যায়নের পর মূল বেতন: ১১,৫০০/- টাকা। এক বছর পর্যন্ত মোট বেতন: ২৯,৫০০/- থেকে ৩০,৬৫০/- টাকা। এক বছর পর মোট বেতন: ৩১,২২৫/- থেকে ৩২,৩৭৫/- টাকা
রিক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ
প্রার্থীদেরকে আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রীষ্টাব্দ তারিখের মধ্যে পরিচালক, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) বরাবর দরখাস্ত (যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বরসহ) পূর্ণ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকুরির অভিক্ষতা সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি (সংযুক্ত করে) সংস্থার “মানব সম্পদ বিভাগ, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), বাড়ী-৮৮/এ, সড়ক-৭/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৯”-এ ঠিকানায় প্রেরন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
আবেদনের শুরু সময় : আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ সময় : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।


No comments